সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে পারেন যেসব অভ্যাসে

 


ODD বাংলা ডেস্ক: দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে বিশ্বাস, সততা এবং পারস্পরিক বোঝাপড়া প্রয়োজন। কিছু অভ্যাস আছে যার ফলে যেকোন সম্পর্কে বিশ্বাস, পারস্পরিক বোঝাপড়া এবং মানসিক ঘনিষ্ঠতার অনুভূতি তৈরি হয়। যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশেষজ্ঞ রোজ ভিজিয়ানো তার ইনস্টাগ্রামে সুন্দর কিছু অভ্যাস শেয়ার করেছেন যা একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করতে পারে। 


চলুন জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে।


১. সম্পর্কের শুরু থেকেই সৎ থাকতে হবে। যোগাযোগ গড়ে তুলতে হবে। নিজের চিন্তা ও অনুভূতি সঙ্গীর সাথে শেয়ার করতে হবে। এগুলো সম্পর্ককে মজবুত রাখতে সহায়ক।


২. প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করার চেষ্টা করবেন। যদি তা না পারেন তবে কেন পারেন নি তার কারণ জানাবেন। কখনো অতিরিক্ত প্রতিশ্রুতি দেবেন না। এতে সম্পর্ক সুন্দর না হয়ে বিচ্ছেদের দিকে যেতে পারে।


৩. আপনার সব অনুভূতি বা চিন্তাভাবনার সাথে সঙ্গী একমত নাও হতে পারে। এজন্য রাগ না করে সহানুভূতি দেখাতে হবে এবং মানসিকভাবে সমর্থন প্রদান করতে হবে। ভাল সময়ের পাশাপাশি কঠিন সময়েও পাশে থাকা জরুরি।


৪. যতটুকু অধিকার আছেন ততটুকুই বলবেন। কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না।


নিজের আত্মসম্মান ধরে রাখার পাশাপাশি অন্যকেও তার প্রাপ্য সম্মান দিতে হবে।

৫. সামান্য ঝগড়া হলেই দূরে সরে যাবেন না। দুজনে এই বিষয়ে আলোচনা করে সেটির সমাধান করে নিতে হবে। ব্যক্তিগত আক্রমণ বা আঘাত দেওয়া থেকে বিরত থাকুন।


৬. একে অপরকে ভালো কাজে উৎসাহিত করবেন। প্রত্যেক ব্যক্তির নিজেদের সম্পর্কের সুন্দর করতে  কাজ করা প্রয়োজন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.