এবার চন্দ্রযান ৪-এর ঘোষণা ইসরোর, কবে উৎক্ষেপণ?
ODD বাংলা ডেস্ক: চন্দ্রযান ৩-কে চাঁদে ল্যান্ড করিয়ে এবার চন্দ্রযান ৪-এর প্রস্তুতি শুরু করে দিলেন বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষণা না করা হলেও ইসরো সূত্রে খবর, ভারত ইতিমধ্যেই চন্দ্রযান-৪ মিশনের জন্য কাজ শুরু করে দিয়েছে। তবে কি ফের চাঁদের ট্যুর করবে দেশ? চন্দ্রযান ৩-এর পর এবার চন্দ্রযান-৪।চন্দ্রযান-৪ মিশন হতে চলেছে যৌথ অভিযান। ভারতের সঙ্গে এই অভিযানে হাত মেলাবে জাপান। চাঁদের মাটিতে জলের খোঁজ চালানোর উদ্দেশ্য নিয়েই রওনা দেবে চন্দ্রযান-৪। আর এই চন্দ্রাভিযানের জন্য জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাপান এ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA)-র সঙ্গে হাত মেলাচ্ছে ISRO। দুই দেশের যৌথ উদ্যোগে Lunar Polar Exploration Mission (Lupex) মহাকাশযানটিকে চাঁদে পাঠানো হবে। এই Lupex-এরই অন্য নাম হবে চন্দ্রযান-৪। চাঁদের মাটিতে জলের অস্বস্তি খুঁজে বের করাই হবে এর প্রধান উদ্দেশ্য। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, চাঁদের উত্তর এবং দক্ষিণ দুই মেরুতেই জলের খোঁজ চালাবে চন্দ্রযান-৪। জলের সন্ধান পাওয়া গেলে, তার গুণমান কেমন, কত পরিমাণ জল রয়েছে এবং তাকে কী কী ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে, সেই নিয়ে চলবে গবেষণা।




Post a Comment