ঘুরতে গেলে যেসব খাবার সাথে নেওয়া ভালো
ODD বাংলা ডেস্ক: ঘুরতে গেলে আমরা সাধারণত ফাস্ট ফুড, চিপস এসব খাবার সাথে নিয়ে থাকি। যা আমাদের জন্য খুবই অস্বাস্থ্যকর। বেড়াতে গিয়ে অস্বাস্থ্যকর কিছু খেয়ে অসুস্থ হয়ে গেলে ঘুরার মজাটাই শেষ। সুস্থ থেকে ভ্রমণ উপভোগ করার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত।
চলুন জেনে নেওয়া যাক ঘুরতে গেলে কোন খাবারগুলি সঙ্গে রাখবেন।
ছোলা
ছোলা স্বাস্থ্যকর একটা খাবার । ছোলা পেট ভাল রাখে। ছোলার সঙ্গে অল্প পরিমাণে বিটলবণ ও গোলমরিচ মিশিয়ে নিতে পারেন।
বাদাম ও কিসমিস
গরমে শরীর সুস্থ রাখতে ভাজাপোড়া, তেল-মশলাদার খাবার এড়িয়ে চলাই ভাল। এক্ষেত্রে শরীরকে সুস্থ রাখতে শুকনো খোলায় ভাজা বাদাম ও কিসমিস সঙ্গে রাখতে পারেন।
ফল ও সবজি
সহজে খাওয়া যায় এমন ফল বা সবজি সঙ্গে নিতে পারেন। যেমন- আপেল, আঙুর, কলা, কমলা, গাজর ইত্যাদি।
এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। যার ফলে ক্ষুদা কম লাগবে।
দই
দই আপনার ভ্রমণের জন্য খুবই উপকারী। তবে চেষ্টা করবেন মিষ্টি ছাড়া দই নিতে। দই ঠান্ডা করে নিতে হবে।
নয়ত নষ্ট হয়ে যাবে।
জল
ভ্রমণে হাইড্রেটেড থাকা অপরিহার্য। তাই সঙ্গে জল নেওয়া আবশ্যক। জলের অভাব শরীরকে দুর্বল করে তোলে। তাই ভ্রমণের সময় পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। এতে আপনার ভ্রমণের ক্লান্তি ও দ্বিধাদ্বন্দ্ব এড়াতে সহায়তা করবে।
শুকনো খাবার
ভ্রমণে শুকনো খাবার সাথে রাখতে হবে। একটা সময়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে সাথে শুকনো গুঁড়, ঘরে তৈরি কেক, পিঠা, চিড়া ভাজা, নিমকি, মোয়া ও মুড়ি রাখতে পারেন।
খেজুর
দূরে কোথাও ভ্রমণে গেলে খেজুর রাখতে পারেন । কারণ খেজুর অত্যন্ত স্বাস্থ্যকর একটা খাবার।





Post a Comment