'করোনার আগের এবং পরের জীবন হবে সম্পূর্ণ আলাদা, অনেকটা বিশ্বযুদ্ধের মতো'


Odd বাংলা ডেস্ক: করোনা পরবর্তী সময় বদলে যাবে সবকিছু। কারণ পৃথিবী আর আগের অবস্থায় ফিরে আসবে না। ১১ মে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এমনটাই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, যে যতদিন না কোনও ভ্যাকসিন আবিস্কার করা যাচ্ছে ততদিন পর্যন্ত সামাজিক দূরত্ববিধি সকলকে মেনে চলতে হবে। 

এদিন মোদী স্পষ্ট করেই জানান যে, আমাদের বুঝতে হবে, কোভিড ১৯ অতিমারির ফলে বিশ্বে একটা মৌলিক পরিবর্তন এসেছে। বিশ্বযুদ্ধের পরেও ঠিক এমন পরিবর্তন এসেছিল। এই পরিস্থিতিতে কাজকর্মের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে বলে জানান মোদী। বিশেষ সূত্রে খবর, আগামী ১৭ মে-র পর আরও বাড়ানো হবে লকডাউনের মেয়াদ। তা অবশ্য স্পষ্ট হয়ে যাবে রাত ৮-টার পর, কারণ আজ রাত ৮-টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। 

এর আগে সোমবার এক বিবৃতিতে মোদী বলেন, 'আমরা চেষ্টা করছি যাতে ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়া যায়। আমাদের সবসময় মনে রাখতে হবে, করোনা মোকাবিলার ভ্যাকসিন এখনও তৈরি হয়নি। এই অবস্থায় সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতেই হবে। আমরা এখন স্পষ্ট বুঝতে পারছি, ভারতের কোন কোন ভৌগোলিক অঞ্চলে করেনা অতিমারি ছড়িয়ে পড়েছে। কোথায় সবচেয়ে বেশি করোনা ছড়িয়েছে তাও আমরা জানি। কীভাবে তার মোকাবিলা করা যাবে, তাও বুঝতে পেরেছেন অফিসাররা।'
Blogger দ্বারা পরিচালিত.