বাড়ছে উদ্বেগ! এখনও অতি সংকটজনক অবস্থায় সৌমিত্র চট্টোপাধ্যায়
Odd বাংলা ডেস্ক: শেষ পাওয়া খবর অনুসারে এখনও অতি সংকটজনক পরিস্থিতিতেই রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রাতে ঘুম ভাল হলেও তাঁর মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না বলে উদ্বিগ্ন চিকিৎসকরা। তবে তাঁর ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে রক্তে ইউরিয়া এবং ক্রিয়োটিনিন ক্রমাগত বাড়ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ভেন্টিলেশন থেকে তাঁকে বের করা হলে তাঁর চেতনা ফেরানোর চেষ্টা করা হবে। তাছাড়া তাঁর প্লেটলেট বাড়ানোর চিকিৎসাও করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, সোমবার রাতেই ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল সৌমিত্রবাবুকে। হাসপাতাল সূত্রে খবর অনুসারে, তাঁর শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রার তারতম্য ঘটেছে৷ পাশাপাশি তাঁর স্নায়বিক সমস্যাও রয়েছে, স্নায়ুও ঠিকমতো কাজ করছে না।
জানা গিয়েছে, মস্তিষ্কের স্নায়ু প্রায় অচল হয়ে গিয়েছে। তবে অশীতিপর অভিনেতার হৃদযন্ত্র, কিডনি, ফুসফুস স্বাভাবিকভাবে কাজ করছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আজ শোনা যাচ্ছে তাঁর কিডনিও এখন আর সঠিকভাবে কাজ করছে না! তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সমগ্র সিনেপ্রেমী মানুষ। তাঁর দ্রুত আরোগ্য কামনায় সকলে।





Post a Comment