নভেম্বর মাসে কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক, জেনে নিন এখনই


Odd বাংলা ডেস্ক: নভেম্বর মাসে ধনতেরাস, দীপাবলী, ভাইফোঁটা- পর পর সব উৎসব, তাই অক্টোবর মাসের মতো নভেম্বর মাসেও বেশকিছুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। জেনে নিন কোন কোন দিন-

নভেম্বরে ১৮,১৫ এবং ২২ তারিখ রবিবার হওয়ার কারণে ব্যাঙ্ক থাকবে বন্ধ। পাশাপাশি ১৪ নভেম্বর দীপাবলি উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকছে। যদিও মাসের দ্বিতীয় শনিবার ব্যাঙ্ক বন্ধই থাকে, তাই এবার নভেম্বরে একটি ছুটি নষ্ট হল ব্যাঙ্ককর্মীদের। এছাড়াও ৩০ নভেম্বর গুরুনানক জয়ন্তী উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। 

এই দিনগুলি ছাড়াও ২৮ নভেম্বর চতুর্থ শনিবার হওয়ার কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এছাড়াও ১৬ নভেম্বর ভাইফোঁটা উপলক্ষ্যে একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকছে। পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ডে ছটপুজো উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.