কোজাগরী লক্ষ্মীপুজো ১৪২৭: জেনে নিন এবছর পুজোর সময়-নির্ঘণ্ট
Odd বাংলা ডেস্ক: দুর্গাপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শঙ্খ বাজিয়ে, সুগন্ধী ধূপ জ্বেলে মা লক্ষ্মীর আবাহন করা হয়। আর কোজাগরী লক্ষ্মীপুজো যেকোনও হিন্দু বাড়িতে পালন করা হয়ে থাকে। এবছর অর্থাৎ বাংলা ১৪২৭-এর কোজাগরী লক্ষ্মীপুজো কবে পড়েছে জেনে নিন-
এ বছর দু’টি দিনে পড়েছে লক্ষ্মী পুজো। পুজো করা যাবে দু’দিনই। তবে সাধারণভাবে কোজাগরী লক্ষ্মীর পুজো হয় রাতে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১৩ কার্তিক শুক্রবার ১৪২৭। (ইংরেজি তারিখ: ৩০ অক্টোবর, শুক্রবার, ২০২০)। সময়: সন্ধ্যা ০৫টা ৪৬ মিনিট।
• পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ১৪ কার্তিক, শনিবার ১৪২৭ (ইংরেজি তারিখ: ৩১ অক্টোবর, শনিবার ২০২০)। সময়: রাত ৮টা ১৯ মিনিটে। পূর্ণিমার নিশিপালন ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপুজা ১৩ কার্তিক (৩০ অক্টোবর) শুক্রবার।





Post a Comment