ভারি চেহারার মানুষদের শরীরে কাজ নাও করতে পারে করোনা টিকা, গবেষণায় উঠে এল এমনই তথ্য
Odd বাংলা ডেস্ক: একটি নতুন গবেষণায় দেখা গেছে যে মেদবহুল মানুষ, যাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৪৮ শতাংশ বেশি, তাদের শরীরে করোনভাইরাস ভ্যাকসিন ঠিকভাবে কাজ না-ও করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চিন, ফ্রান্স এবং ইতালির মতো দেশগুলির গ্লোবাল ডেটা অ্যানালিসিসের জন্য ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা একটি গবেষণা চালিয়েছিল।
আর সেই গবেষণায় দেখা গিয়েছে, কোভিড-১৯-এর কারণে স্থূল ব্যক্তিরা ১১৩% বেশি হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, ৭৪% বেশি সম্ভাবনা রয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি হওয়ার আর মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে ৪৮% বেশি। আর এই পরিসংখ্যান কিন্তু যথেষ্ট উদ্বেগের। এক বিশেষজ্ঞের কথায় সংখ্যাটা প্রত্যাশার চেয়েও অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যে, তাঁদের ধারণা বলছে এমন স্থূল চেহারার মানুষের শরীরে করোনার ভ্যাকসিন অন্যান্যদের তুলনায় অপেক্ষাকৃত কম কার্যকর হবে।
প্রসঙ্গত, ওজন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তা আপনার শরীরে আরও একগুচ্ছ সমস্যা বয়ে নিয়ে নিয়ে আসে, যেমন হার্টের অসুখ, টাইপ ২ ডায়াবেটিস, যা পরোক্ষাভাবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে।
সরকারি পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডের ৪০% এরও বেশি, আমেরিকানয় ২৭% প্রাপ্তবয়স্কই স্থূল। তুরস্কের পরিস্থিতিও আলাদা নয়। ২০১৯ সালে তুরস্কে ৭.৫ মিলিয়ন স্থূল লোক ছিল, যার মধ্যে ২.৪ মিলিয়ন মানুষ রোগব্যাধিজনিত স্থূলতায় ভুগেছেন। মোটামুটিভাবে ৪ জনের মধ্যে ৩ জনের ওজন বেশি বলে বিবেচনা করা হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর কমপক্ষে ২৮ মিলিয়ন মানুষ স্থূলতার কারণে মারা যান, তবে সময় থাকতে এসমস্যার প্রতিরোধ করা সম্ভব।





Post a Comment