পরিযায়ী মহিলা শ্রমিকের মধ্যেই মা দুর্গা, ভাবনার অভিনবত্বে নজর কাড়ল বড়িশা ক্লাব দুর্গা পুজো কমিটি
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে জারি হওয়া লকডাউনে সারা দেশের পরিযায়ী শ্রমিকদের করুণ পরিণতি দেখেছিল গোটা বিশ্ব। সন্তানসম্ভবা পরিযায়ী শ্রমিকের স্ত্রীর সন্তান প্রসব হয়েছিল পথে হাঁটতে হাঁটতেই। সন্তান ভুমিষ্ঠ হওয়ার পরই মৃত্যু! দুঃস্বপ্নের মতো আসা সেইসব দিনগুলিকে স্মরণ করে পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করল বেহালার বড়িশা ক্লাব দুর্গা পুজো কমিটি।
করোনা পরিস্থিতিতে দুর্গাপুজো নিয়ে একাধিক বাষা-নিষেধের মধ্যেও ভাবনার অভিনবত্বে তাক লাগিয়েছে বড়িশা ক্লাব দুর্গা পুজো কমিটি। করোনা মহামারী থেকে বাঁচতে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে আসা মহিলা পরিযায়ী শ্রমিকদের শ্রদ্ধা জানাতে বড়িশা ক্লাবের উদ্যোক্তাদের এই অভিনব প্রয়াস। আর সেই কারণেই তাঁরা মা দুর্গার আসনে বসিয়েছেন পায়ে হেঁটে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের।
প্রতিমার চালচিত্রে তুলে ধরা হয়েছে মা দুর্গার আটটা হাত। আর অভিবাসী শ্রমিকরূপী দুর্গার কোলে রয়েছে একটি শিশু। পাশে লক্ষ্মী এবং সরস্বতীর বেশে রয়েছে আরও দুই শিশুকন্যা, যাদের হাতে পেঁচা আর হাঁসের খেলনা পুতুল ধরা। কঠিন পরিস্থিতিতে মন ভাল করে থিমে তাক লাগিয়েছে বড়িশা ক্লাব।





Post a Comment