ঘরোয়া উপকরণ দিয়ে ডিনারে বানিয়ে নিন মজাদার ডিমের ভর্তা


Odd বাংলা ডেস্ক: ডিম যাঁরা ভালবাসের তাঁদের কাছে ডিমের যেকোনও রেসিপিই খুব পছন্দের। আজ তাই তাঁদের জন্য রউল সুস্বাদু ও মজাদার ডিম ভর্তা রেসিপি।

উপকরণ-
  • ডিম- ২টি
  • সর্ষের তেল- ১ চা চামচ
  • নুন- পরিমাণ মতো
  • শুকনা মরিচ ভাঁজা- ১টি
  • পেঁয়াজ কুঁচি- ৩ টেবিল চামচ
  • কাঁচা লঙ্কা কুচি- ২ টেবিল চামচ
  • ধনেপাতা কুঁচি- ২ চা চামচ
  • গরম মশলা- ১/২ চা চামচ
  • আলু সিদ্ধ- ১টি
প্রণালী
সবার প্রথমে ডিম সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হব। তারপর একটি প্যানে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে বেরেস্তা বানিয়ে নিন। এবার একটি পাত্রে পেঁয়াজ ভাজা, গরম মশলা, নুন, শুকনো লঙ্কা এবং সেদ্ধ ডিম একসঙ্গে মাখিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে। 

এবার আলু সিদ্ধটা ডিমের সঙ্গে ভাল করে মাখিয়ে নিতে হবে। মাখানো হলে ধনেপাতা কুঁচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল মজাদার শাহি ডিম ভর্তা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.