নরেন্দ্র মোদী, বারাক ওবামা, লাদেন, সোনম কাপুর- সবার নাম রয়েছে এই গ্রামের ভোটার তালিকায়
Odd বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশে আসন্ন পঞ্চায়েত ভোট, তাই ভোটার তালিকা সংশোধনের জন্য তা খতিয়ে দেখছিলেন রাজ্যের সিদ্ধার্থনগর জেলার ব্লক স্তরের অফিসার। আর তা করতে গিয়েই কার্যত চোখ কপালে উঠেছে তাঁর। কারণ সেই ভোটার তালিকায় নাম রয়েছে নরেন্দ্র্র মোদী, বারাক ওবামা, ওসামা বিন লাদেন, অনিল কাপুরের মেয়ে সোনম কাপুরের নামও।
সিদ্ধার্থনগর জেলার ডোমারিয়াগঞ্জের ভাইসাহিয়া গ্রামের ভোটার তালিকায় উঠে এসেছে সমস্ত বিদ্বজনদের। সবথেকে অবাক করা বিষয় হল ভোটার তালিকায় লাদেন নামে এক ব্যক্তির বাবার নামের জায়গায় লেখা রয়েছে নরেন্দ্র মোদী! এছাড়াও রয়েছে বারাক(কেবল প্রথম নাম), শিবরাজ, মায়ার নামও।
আরও পড়ুন- মোদী জমানায় বেকারত্ব বেড়েছে দ্বীগুণ! বলছে পরিসংখ্যান
ভোটার তালিকা অনুসারে অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর ভাইসাহিয়া গ্রামেরই বাসিন্দা। ব্লক স্তরের অফিসার প্রমিলা দেবী জানিয়েছে, গত ২০১৫ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় সংশোধন করা হয়েছিল। আগামী বছর আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্যই ভোটার তালিকা সংশোধন করা হচ্ছিল।





Post a Comment