মোদী জমানায় বেকারত্ব বেড়েছে দ্বীগুণ! বলছে পরিসংখ্যান

Odd বাংলা ডেস্ক: প্রথমবার কেন্দ্রের ক্ষমতা দখলের লড়াইয়ে নেমে দেশের মানুষের জন্য ২ কোটি কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু সরকারি পরিসংখ্যান দেখাচ্ছে অন্য চিত্র। দেখা গিয়েছে ইউপিএ জমানার অন্তিম লগ্নেকর (২০১১-'১২ সাল) থেকে মোদী সরকারের প্রথম দফার শেষার্ধ (২০১৮-১৯ সাল) নাগাদ শহরের দিকে দ্বীগুণ হয়েছে বেকারত্বের হার, সংখ্যাটা গ্রামের দিকে প্রায় ৩ গুণ বেশি। 

তার মধ্যে চলতি বছর করোনার প্রকোপ এবং তার জেরে জারি হওয়া লকডাউনে কাজ হারানো মানুষের জন্য এই তফাতটা আরও বেশি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সাম্প্রতিক একটি বেসরকারি পরিসংখ্যান। প্রসঙ্গত, সার্বিক চিত্রের থেকে পরিস্থিতি ভাল হলেও, এরাজ্যে রাজনৈতির পালাবদলের পর কর্মহীনদের সংখ্যা উত্তোরোত্তর বেড়েছে। আজ রিজার্ভ ব্যাঙ্কের তরফে প্রকাশিত পরিসংখ্যান বলছে, ২০০৯-১০ সালে রাজ্যের গ্রাম ও শহরে যেখানে প্রতি হাজার জনে যথাক্রমে ১৯ ও ৪০ জন কর্মহীন ছিলেন, সেখানে ওই সংখ্যা বেড়ে এখন ৩৫ ও ৪৯। 

ওয়াকিবহাল মহলের দাবি, মোদী জমানায় কাজের বাজারের এমন করুণ পরিণতির অন্যতম কারণ হল নোটবন্দি এবং তড়িঘড়ি জিএসটি চালুর একটা দীর্ঘ মেয়াদি ধাক্কা। উপদেষ্টা সংস্থা সিএমআইই-র পরিসংখ্যান অনুযায়ী, করোনা ও লকডাউনের জেরে এপ্রিল থেকে অগাস্টের মধ্যে দেশে স্থায়ী কর্মচারীর চাকরি গিয়েছে ২.১ কোটি। অসংগঠিত ক্ষেত্রের অবস্থা একইরকম। কাজ খুইয়েছেন অগণিত কর্মী। পরিযায়ী শ্রমিকদের দুর্দশা সোশ্যাল মিডিয়ায় দেখেছে সারা দুনিয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.