ফের ধর্ষণের ঘটনা হাথরাসে, এবার আক্রান্ত একটি ৪ বছরের শিশুকন্যা!
Odd বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরাসের দলিত তরুণীকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সংবাদ শিরোনামে উঠে এল হাথরাস। মঙ্গলবার হাথরাসের সাসনিতে ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠন তার এক আত্মীয়ের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এক মাস আগে এই হাথরাসেই ১৯ বছরের এক দলিত তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে চারজনের বিরুদ্ধে। নির্যাতিতা তরুণীকে দ্রুত আলীগড়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে উন্নত চিকিৎসা পরিষেবার দিতে তাঁকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। এপর হাসপাতালেই মৃত্যু হয় তরুণীর।
আরও পড়ুন- উত্তর প্রদেশে ৬৫ বছর বয়স্ক দলিতকে বেধড়ক মারধর, জোর করে খাওয়ানো হল প্রস্রাব!
এই ঘটনাটি সারা দেশজুড়ে বিক্ষোভের সূত্রপাত করেছিল। সোমবার একটি শুনানিতে রাতের অন্ধকারে তরুণীর মরদেহ পুড়িয়ে ফেলার জন্য পুলিশ ও জেলা প্রশাসনের তীব্র সমালোচনা করা হয়। তারপর আরও এক ধর্ষণের ঘটনা ঘটল সেই হাথরাসেই। শিশুটির কাকা জানান, মঙ্গলবার সে বাড়ির বাইরেই খেলছিল। সেসময় অরবিন্দ নামে তাদেরই এর আত্মীয় সকলের নজর এড়িয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বাচ্চাটি বাড়িতে ফিরলে তার মধ্যে কিছু অস্বাভাবিকতা নজরে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকদের সঙ্গে কথা বলে জানা যায় শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে। বাচ্চাটির কাকা এর পরেই থানায় খবর দিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে অরবিন্দের নাম উল্লেখ করা হয়।





Post a Comment