বাড়িতে কীভাবে বানাবেন নিমকি, জেনে নিন সহজ পদ্ধতি
Odd বাংলা ডেস্ক: হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরই পুজো। আর পুজো শেষে বিজয়ার মিষ্টিমুখ। তবে বিজয়ার কথা ভেবে আগে থেকে মন খারাপ করার কোনও প্রয়োজন নেই, বরং এইবেলা শিখে রাখুন বাড়িতে সহজ কিছু ঘরো উপকরণে নিমকি বানাবেন কীভাবে-
উপকরণ-
- আটা- দেড় কাপ
- ময়দা- আধ কাপ
- বেকিং পাউডার- ১/২ চা চামচ
- ঘি-১/২ কাপ
- নুন স্বাদমতো
- জোয়ান- ১/২ চা চামচ
প্রণালী-
সবার প্রথমে আটা, ময়দা ও বেকিং পাউডার এখসঙ্গে মিশিয়ে নিন, এরপর এর মধ্যে দিয়ে দিন ঘি ।সবটা ভাল করে মিশিয়ে নেওয়ার পর এতে স্বাদমতো নুন ও জোয়ান দিন এবং জল দিয়ে মেখে ফেলুন। মেখে রাখা মণ্ডটা খানিকক্ষণ ঢেকে রাখুন, এরপর ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড-এ ওভেন প্রিহিট করুন। ছোট ছোট দলা নিয়ে রুটির মতো বেলে নিন।
এবার বেকিং ট্রে-তে একটু তেল মাখিয়ে আপনার বেলা রুটি গুলি রাখুন এবং সেখান থেকে বরফির মতো করে কেটে নিন। এবার প্রি-হিট ওভেনে ট্রে টা ঢুকিয়ে দিন, ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১৫ থেকে ২০ মিনিট বেক করুন। আপনার ইচ্ছা মত গরম গরম পরিবেশন করতে পারেন, আর ঠান্ডা করে কোনো কাঁচের শিশিতে ভরে রেখে দিন।





Post a Comment