কেবল 'দেখতে খারাপ' বলেই একাধিক ছবি থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন যেসব নায়ক-নায়িকারা
Odd বাংলা ডেস্ক: রূপোলি পর্দা হোক কিংবা অন্য যেকোনও কর্মক্ষেত্রে প্রত্যাখ্যান শব্দটি খুবই পরিচিত। বিশেষত সিনে দুনিয়ায় প্রায় অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীরাই জীবনে কোনও না কোনও সময় প্রত্যাখ্যাত হয়েছেন। কোনও একটি চরিত্রের সঙ্গে মানানসই না হলে প্রত্যাখ্যাত হওয়াটা স্বাভাবিক।
উদাহরণস্বরূপ, রণভীর সিং এবং ভিকি কৌশল 'ভাগ মিলখা ভাগ' ছবির জন্য অডিশন দিয়ে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন। পাশাপাশি অনেকক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীরা পক্ষপাতিত্বের কারণেও বাদ পড়েন, যেমন তাপসী পান্নু। 'পতি পতনি অউর ওহ' সিনেমায় তাপসী পান্নুর বদলে অনন্যা পান্ডেকে নেওয়া হয়েছিল, কারণ নির্মাতারা অনন্যাকেই ভাল সংযোজন বলে মনে করেছিলেন। রইল এমনই কিছু অভিনেতা-অভিনেত্রীর কথা যাঁদের লুক মানানসই না হওয়ায় বাদ পড়েছিলেন ছবি থেকে।
১) কঙ্কনা সেন শর্মা- কঙ্কনা সেন শর্মা যখনই সুযোগ পেয়েছন তার অভিনয় ক্ষমতা প্রমাণ করেছেন। দুঃখের বিষয়, কাস্টিং ডিরেক্টররা তাঁকে ছবিতে কাস্ট করার বিষয়ে নিশ্চিত ছিলেন না। অনেক কাস্টিং ডিরেক্টরই তাঁর একটা গ্লুমি লুকের জন্য তাঁকে প্রত্যাখ্যান করেছিলেন।
২) তাব্বু- বলিউডের বহুমুখী অভিনেত্রীদের মধ্যে অনতম তাব্বু। যিনি একের পর এক বাণিজ্যিক ছবি এবং সমান্তরাল চলচ্চিত্রে অভিনয় করে গিয়েছেন এবং দুই ধরণের ছবিতেই দারুণ কাজ করেছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে তার প্রথম দিনগুলিতে, কাস্টিং ডিরেক্টররা তাঁকে একটা কারণেই নাকোট করতেন, আর তা হল তাব্বুর মধ্যে একটা 'টমবয়' লুক রয়েচে, আর সেইকারণেই তিনি বলিউডের ছবিতে আদর্শ নায়িকা হতে পারবেন না।!
৩) অর্জুন কাপুর- শুরুর দিকে অর্জুনের ভারি চেহারার কারণে বলিউডের অনেক ছবি নির্মাতারাই বলেছিলেন, অর্জুনের চেহারা বলিউডে হিরো হওয়ার মতো নয়। যদিও পরবর্তীকালে অর্জুন নিজেকে প্রমাণ করেছেন।
৪) ইরফান খান- বলিউডে নায়কের সংজ্ঞা বদলে দিয়েছিলেন ইরফান খান। তবে ইন্ডাস্ট্রিতে শুরুর দিনগুলিতে বলিউডের কাজ পেতে তাঁকে ভীষণ পরিশ্রম করতে হয়েছে। পরবর্তীকালে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিলেন তিনি।
৫)শাহরুখ খান- নামটা শুনে অবাক হলেন তো? কিন্তু জানেন কি শাহরুখকে প্রত্যাখ্যাত হতে হয়েছিল। নব্বইয়ের দশকের অ্যাকশন ফিল্মের জন্য অভিনয় করতে চেয়েছিলেন শাহরুখ। সানি দেওল এবং অনিল কাপুরের মতো শাহরুখ খানও চেয়েছিলেন অ্যাকশন তারকা হতে। সেইমতো তিনি অডিশন দিতেন এবং চকোলেট বস-সুলভ চেহারার কারণে প্রত্যাখ্যাত হতেন। এরপরই তিনি রোমান্টিক হিরো হিসাবে কাজ শুরু করেন।
৬) রণবীর সিং- রণবীরকেও তার চেহারার কারণেও অনেক প্রত্যাখানের মুখোমুখি হয়েছিলেন। খুব রোগা হওয়ার কারণে কাস্টিং ডিরেক্টররা তাঁকে কোনও সিনেমাতে লিড অভিনেতা হিসাবে বাছতেন না। এরপরই নিজের চেহারার দিকে নজর দেন রণবীর।
৭) নওয়াজউদ্দিন সিদ্দিকি- নওয়াজউদ্দিনের লড়াইয়ের গল্পটি বলিউডের অনেক অভিনেতার কাছেই অনুপ্রেরণা। কারণ নব্বই-এর দশক থেকে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত , অথচ ২০১১-২০১২ সালে এসে তাঁর অভিনীত 'তালাশ' এবং 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর মতো ছবি মুক্তি পেতে থাকে, যার মাধ্যমেই তিনি স্বীকৃতি পান। শুরুর দিকে তাঁর চেহারার কারণেই তাঁকে বহুবার প্রত্যাখ্যাত হতে হয়েছে।
৮) অমিতাভ বচ্চন- বলিউডের শাহেনশাহ-কেও একসময় প্রত্যাখ্যাত হতে হয়েছিল! 'জঞ্জির'-এর সাফল্যের আগে অমিতাভ বচ্চনকে বহু কাস্টচিং ডিরেক্টার ফিরিয়ে দিয়েছেন। তার মূলত দুটি কারণ এক, তাঁর উচ্চতা এবং দ্বিতীয়টি তাঁর গম্ভীর কণ্ঠস্বর।





Post a Comment