এই প্রথমবার হিংস্র তুষার চিতার শরীরে থাবা বসাল করোনাভাইরাস, আক্রান্ত ৩ স্নো লেপার্ড
Odd বাংলা ডেস্ক: স্নো লেপার্ড বা তুষার চিতা এবার করোনার কবলে। এই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে ৩টি তুষার চিতার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায়, হতবাক বিশেষজ্ঞরা। এ নিয়ে খানিক উদ্বিগে প্রকাশ করেছেন তাঁরা। সূত্রের খবর এখন পশু চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছে আক্রান্ত তুষার চিতারা।
প্রসঙ্গত এর আগে কুকুরের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু চিড়িয়াখানায় থাকা তুপষার চিতার শরীরে করোনার জীবাণু কীভাবে এল তা নিয়েই উঠছে প্রশ্ন।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিল ওই তিনটি চিতা। করোনা সতর্কতা মেনে তিনজনকে আলাদা করে রেখেই চিকিত্সা করা হচ্ছে বলে জানা গিয়েছে। চিড়িয়াখানা সূত্রে দাবি আক্রান্ত ৩টি চিতার শরীরে এখনও করোনার মৃদু লক্ষণ রয়েছে। তবে কর্তৃপক্ষ আশাবাদী কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে কর্তৃপক্ষ আক্রান্ত তুষার চিতাগুলি।





Post a Comment