আগের থেকে এখন অনেকটাই সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, শীঘ্রই ছুটি পেতে পারেন হাসপাতাল থেকে


Odd বাংলা ডেস্ক: আগের থেকে এখন অনেকটাই ভাল আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আগামী দু-তিনদিনের মধ্যে তাঁখে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে খবর। তবে ঘরে ফিরে তাঁকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। সোমবার তাঁর শারীরিক পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। কারও সাহায্য ছাড়া নিজেই ফল খাচ্ছেন। প্রতিদিন খবরের কাগজ পড়ে শোনানো হচ্ছে তাঁকে। কোথায় কী ঘটছে, হাসপাতাল থেকেই খবর রাখছেন বুদ্ধবাবু।

 হাসপাতাল সূত্রে খবর, যদিও এখনও তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেটরের (বাইপ্যাপ) সাপোর্ট থেকে তাঁকে সরানো হচ্ছে না। তবে ক্যাথেটার সরানো হয়েছে। রক্তচাপ, পালস রেট স্বাভাবিক। কিডনি, হৃদযন্ত্র সহ শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও সচল রয়েছে। শুরু হয়েছে ফিজিওথেরাপি। শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও নিয়ন্ত্রণে। গত বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বুদ্ধদেবকে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

এর আগে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁর একজন সহযোগীকে তাঁর সঙ্গে থাকার অনুমতি দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কোনও কিছুর প্রয়োজন হলে, তাঁকেই সবকিছু জানাচ্ছেন বুদ্ধবাবু। এছাড়া নার্স এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন নিয়মিত। এমনকি অন্যের চিকিৎসা ব্যহত করে তাঁকে নিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়েছেন কিনা সেবিষয়েও জানতে চান তিনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.