একটানা ১৫ দিন ধরে যুদ্ধের জন্য অস্ত্র মজুত করছে ভারতীয় সেনাবাহিনী


Odd বাংলা ডেস্ক: একটানা ১৫ দিন ধরে যুদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি হলে তার জন্য সেনাবাহিনীকে অস্ত্র ভাণ্ডার মজবুত করার অনুমতি দিল কেন্দ্র। সীমান্ত নিয়ে, বিশেষত পূর্ব লাদাখে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তকে কার্যত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডার বাড়ানোর প্রয়োজন রয়েছে। আপতকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে অর্থনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে ৫০ হাজার কোটি টাকার অস্ত্র কিনতে পারবে সেনা।

সেনাবাহিনী এক্ষেত্রে এই ক্ষমতার ব্যবহার করবে বলে মনে করা হচ্ছে।  এই মুহূর্তে টানা ১০দিন ধরে যুদ্ধ করার মতো অস্ত্রভান্ডার মজুত রয়েছে সেনাবাহিনীর কাছে।  প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের দাবি, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ভারতকে শুধু চিনের বিরুদ্ধে লড়তে হবে, এমনটা নয়। তখন পাকিস্তানও পশ্চিম সীমান্তে সক্রিয় হয়ে উঠবে। অতএব, ভারতকে একসঙ্গে দুই শত্রুর মোকাবিলা করতে হতে পারে।

আর সে কথা মাথায় রেখেই কেন্দ্র এই সিদ্ধান্তটি নিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে অস্ত্রব্যবস্থা এবং গোলাবারুদ সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে যাতে প্রবল যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানের ১০ দিনের প্রয়োজনীয় মজুতকে বাড়িয়ে ১৫ দিনের করা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.