২০২০ সালের শেষ সূর্যগ্রহণ আজ, জেনে নিন গ্রহণের সময়সূচী এবং কোথা থেকে দেখতে পাবেন


Odd বাংলা ডেস্ক: ২০২০ সালের সর্বশেষ সূর্যগ্রহণ হতে চলেছে সোমবার, ১৪ ডিসেম্বর। আর কিছুক্ষণ পরই ঘটবে বিরল সেই মহাজাগতিক দৃশ্য। কখন দেখা যাবে বছরের শেষ সূর্যগ্রহণ?- ২০২০ সালের শেষ সূর্যগ্রহণ ভারতে সূর্যাস্তের পরে শুরু হবে, সন্ধ্যা ৭টা ৩ মিনিটে। শেষ হবে ১৫ ডিসেম্বর ভারতীয় সময় রাত ১২টা ২৩ মিনিটে। সূর্যগ্রহণের মোক্ষ সময় রাত ৯টা ৪৩ মিনিট। এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। কারণ চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দেবে এবং সূর্যের আলো থেকে এই গ্রহে অন্ধকার ছায়া ছড়িয়ে পড়বে।

কিন্তু বিশ্বের কোন অংশ থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। এবার সূর্যগ্রহণ কেবল চিলি এবং আর্জেন্টিনার অংশগুলিতেই সবচেয়ে ভালো দৃশ্যমান হবে। তবে আংশিক গ্রহণটি প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশ থেকে দেখা যাবে। তবে সূর্যগ্রহণ সবচেয়ে ভাল দেখা যাবে যে শহরগুলি থেকে, তা হ'ল- সান্টিয়াগো (চিলি), সাও পাওলো (ব্রাজিল), বুয়েনস আইরেস (আর্জেন্টিনা), লিমা (পেরু), মন্টেভিডিও (উরুগুয়ে) এবং আসুনসিওন (প্যারাগুয়ে)।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.