ভারতে দৈনিক সংক্রমণ নামল ৩১ হাজারে, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯৪.৬২ লক্ষ
Odd বাংলা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল ৩১ হাজার ১১৮-তে। যার ফলে সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৯৪.৬২ লক্ষে। গতকালের তুলনায় আজ দৈনিক আক্রান্তের হার ২০ শতাংশ কম।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৮২ জনের। যার ফলে সারা দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৩৭ হাজার ৬২১। শুরুর দিন থেকে এখনও পর্যন্ত সারা দেশে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮৮.৮৯ শতাংশ মানুষ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে সারা দেশে এই মুহূর্তে করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৩৫ হাজার ৬০৩। দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। সেখানে নতুন করে ৩ হাজার ৮৩৭জন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, কেবল মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লক্ষ ২৩ হাজার ৮৯৬জন।





Post a Comment