শীতে সুস্থ থাকতে বেশি খাবেন এই ৫ খাবার!

Odd বাংলা ডেস্ক: শীতে মৌসুমে অনেকে জল কম পান করেন। ফলে শরীর শুষ্ক হয়ে যায়। কিন্তু শরীরকে তো হাইড্রেট রাখা জরুরি। শরীরকে হাইড্রেট না রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা, দেহের তাপমাত্রা ইত্যাদির ওপর প্রভাব পড়তে পারে।

তবে কিছু খাবার রয়েছে, যা শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে। আসুন, এমন পাঁচটি খাবারের গুণাগুণ জেনে নেওয়া যাক—

পালং শাক

পুষ্টিসমৃদ্ধ পালং শাক ত্বক ও চুলের জন্য উপকারী। পালং শাক শীতে আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে। সবুজ শাকসবজিতে ৯০ শতাংশেরও বেশি জল থাকে। এছাড়া পালং শাক লুটিন, পটাসিয়াম, ফাইবার, ফোলেট ও ভিটামিন-ই-তে পরিপূর্ণ।

টমেটো

রান্নায় ব্যবহৃত সবজিগুলোর অন্যতম টমেটো। এতে প্রায় ৯০ শতাংশ জল থাকে, যা শরীরকে ভেতর থেকে পুষ্ট রাখতে সহায়তা করে। টমেটো ওজন কমাতে সাহায্য করে।

ক্যাপসিকাম

ক্যাপসিকামের গুণ অনেক। হলুদ ও সবুজ ক্যাপসিকামে প্রচুর জল থাকে এবং আমাদের দেহকে হাইড্রেট রাখতে সহায়তা করে। ক্যাপসিকামে ৯৩.৯ শতাংশ পানি রয়েছে। এছাড়া এতে ভিটামিন সি, ভিটামিন বি৬, বিটা ক্যারোটিন, থায়ামিন ও ফলিক অ্যাসিড রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.