স্বস্তি বাড়িয়ে সঙ্কটমুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য, জানালেন চিকিৎসকরা


Odd বাংলা ডেস্ক: ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। শুক্রবার রাতে ভাল ঘুম হয়েছে বর্ষীয়ান এই রাজনীতিবিদের। আগের থেকে চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন তিনি। হৃদযন্ত্রও স্বাভাবিক ছন্দে চলছে। নিয়ন্ত্রণে রয়েছে পালস রেট এবং ব্লাড প্রেশারও। শরীরে অক্সিজেনের মাত্রাও ঠিক আছে। আপাতত ভাল আছেন বুদ্ধবাবু, জানালেন চিকিৎসকরা। বলা চলে তিনি সঙ্কটমুক্ত।

শুক্রবার রাতেই শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটর থেকে বের করে আনা হয়। শুরুতেই তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি পেয়েছিলেন চিকিৎসকরা। শুক্রবার বুদ্ধবাবু কথাও বলেছেন তাঁর স্ত্রী ও মেয়ের সঙ্গে। আপাতত তাঁর কাছে একজনকে থাকার অনুমতি দিয়েছে হাসপাতাল। শুক্রবার বুদ্ধবাবুর সর্বক্ষণের সঙ্গী তপনবাবুর খোঁজ করেছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, তপনবাবুর করোনা পরীক্ষা করিয়ে যদি দেখা যায় রিপোর্ট নেগেটিভ, তা হলে তাঁকে বুদ্ধবাবুর কেবিনেই থাকার অনুমতী দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.