করোনা আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই টেস্ট রিপোর্ট নেগেটিভ এল অভিনেত্রী নীতু কাপুরের


Odd বাংলা ডেস্ক: চলতি সপ্তাহের শুরুতেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী নীতু সিং। শুক্রবার কন্যা মেয়ে ঋদ্ধিমা সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে জানালেন করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁর মায়ের। 

ঋদ্ধিমা পোস্টে লিখেছেন, 'সবাইকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও প্রার্থনার জন্য। আমার মায়ের আজ করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।' করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই সেলফ কোয়ারানটিনে ছিলেন নীতু কাপুর। বৃহস্পতিবার নিজেই শারীরিক অবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নীতু।

চণ্ডীগড়ের 'যুগ যুগ জিও' ছবির শুটিং চলাকালীন বরুণ ধাওয়ান, নীতু সিং এবং পরিচালক রাজ মেহতা করোনা আক্রান্ত বলে খবর পাওয়া গিয়েছিল। একটি বিনোদন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নীতু কাপুর, বরুণ ধাওয়ান এবং খোদ পরিচালক করোনা আক্রান্ত হওয়ার পর শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.