ঈশ্বরকে ধন্যবাদ, সন্ত্রাসবাদী-অত্যাচারী ট্রাম্প বিদায় নিচ্ছেন', উচ্ছ্বাস প্রকাশ ইরানের প্রেসিডেন্টের
Odd বাংলা ডেস্ক: জো বাইডেন হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের খবরে খুশি না হলেও ডোনাল্ড ট্রাম্পের বিদায়বেলা বেজায় খুশি ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি। তিনি বলেন, 'এই লোকটা অত্যাচারী। একটা ঠাণ্ডা মাথার খুনি, সন্ত্রাসবাদী। তার ভেতর কোনো নৈতিক বা মানবিক গুণ নেই। মানবিক মহাবিপর্যয়ের সময়ও সে আমাদের টিকা তৈরির চেষ্টায় বাধা দিতে চেয়েছে।'
সেদেশের একটি সংবাদমাধ্যনে এক সভায় ইরান মন্ত্রিসভার সদস্যরা বলেন, 'আমেরিকার সবচেয়ে বেশি আইনভঙ্গকারী ওই দুর্বৃত্ত লোকটাকে হোয়াইট হাউস ছাড়তে দেখে আমরা খুবই খুশি।' আমেরিকার সঙ্গে ইরান পরমাণু বিষয়ক চুক্তিতে সই করেছিল বারাক ওবামার আমলে। কিন্তু ক্ষমতায় এসে ২০১৮ সালে ট্রাম্প সে চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেন। এরপর ইরানের ওপর নানা ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞাও দেন ট্রাম্প। ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ। বিশ্বব্যাঙ্কের মাধ্যমে করোনা টিকা নিতে চেষ্টা করছিল তারা। কিন্তু ট্রাম্প তাদের সে প্রচেষ্টায়ও বাধা দেওয়ার চেষ্টা করেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইরানের সঙ্গে চুক্তি পর্যালোচনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত জো বাইডেন। তবে সে জন্য ইরানকে যুক্তিসঙ্গত আচরণ করার পরামর্শ দেন তিনি। এ বিষয়ে রৌহানি বলেন, 'যুক্তিসঙ্গত সব কিছুই করবে ইরান। তার দেশ এখন আর ২০১৫ সালের মতো দুর্বল নয় বলেও জানান তিনি।' ২০১৫ সালে ইরান পেট্রোল, গ্যাসোলিন ও প্রাকৃতিক গ্যাস আমদানি করত। তবে এখন ইরান এ গুলো রপ্তানি করে বলেও জানান তিনি।





Post a Comment