ভীনগ্রহীদের সঙ্গে যোগাযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের? মহাকাশ বিজ্ঞানীর চাঞ্চল্যকর দাবি


Odd বাংলা ডেস্ক: মার্কিন আকাশে প্রায়শই ভীনগ্রহীদের যান তথা ইউএফও-এর দেখা মিলেছে। কিন্তু তাই বলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এলিয়েনদের যোগ! এমনই চাঞ্চল্যকর দাবি করে বসলেন ইজরায়েলের প্রাক্তন মহাকাশ নিরাপত্তা প্রধান। হাইম এশেদ নামে ওই বিজ্ঞানী দাবি করেছেন এলিয়েন বা ভিনগ্রহের জীবদের অস্তিত্ব রয়েছে এবং তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ রয়েছে। প্রসঙ্গত, গত ৩০ বছর ধরে ইজরায়েলের মাহাকাশ বিজ্ঞান সংস্থার প্রধানের পদে দায়িত্ব সামলেছেন তিনি। তাই তাঁর কথায় কার্যত শোরগোল শোরগোল পড়ে গিয়েছে।

ইজরায়েলের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এশেদ বলেন, 'আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও মনে করে যে মানবসমাজ এখনও তাদের অস্তিত্ব সম্পর্কে জানতে প্রস্তুত নয়। তাই তারা এই বিষয়টি প্রকাশ করতে মানা করেছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব সম্পর্কে খুব ভালভাবেই অবগত এবং এই ব্যাপারে একটা সময় তিনি 'তথ্য প্রকাশের কাছাকাছি'পর্যায়েও পৌঁছে গিয়েছিলেন। এমনকী এশেদের দাবি, মানুষকে আতঙ্কিত না করতেই ভিনগ্রহের প্রাণীরা ট্রাম্পকে এই বিষয়টি প্রকাশ করতে নিষেধ করে।

একইসঙ্গে এশেদের দাবি, এলিয়েনরাও মানবসমাজ সম্পর্কে জানতে খুবই আগ্রহী।' তবে, শুধু এলিয়েনদের সঙ্গে বৈঠক নয়, এমনকী মঙ্গল গ্রহের মাটির নিচে গবেষণার জন্য আমেরিকার মহাকাশচারী ও বিজ্ঞানীদের সঙ্গে এলিয়েনদের সহযোগিতা চুক্তিও হয়েছে বলে দাবি ইজরায়েলের এই মহাকাশ কর্তার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.