টাইমসের বর্ষসেরা ব্যক্তিত্ব হলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস


Odd বাংলা ডেস্ক: আমেরিকার শাসন করার আগেই টাইমস ম্যাগাজিনের 'পারসন অফ দ্য ইয়ার' হিসেবে বেছে নেওয়া হল জো বাইডেন ও কমলা হ্যারিসকে। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূতকমলা হ্যারিস। 

প্রসঙ্গত, আগের বছর টাইমস ম্যাগাজিনের তরফে জলবায়ু আন্দোলনে নেতৃত্ব দেওয়া সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গকে 'পারসন অফ দ্য ইয়ার' হিসেবে ঘোষণা করেছিল। ট্যুইটারে ওই ম্যাগাজিনের তরফে বলা হয়, বাইডেন ও হ্যারিসের এই জয় এমন কিছুকে প্রতিনিধিত্ব করে, যা ঐতিহাসিক। টাইমস ম্যাগাজিনের অনলাইনে জানানো হয়েছে, এ বছরের পার্সন অফ দ্য ইয়ারের দৌড়ে বাইডেন ও হ্যারিস ছাড়া তালিকায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প, অ্যান্থনি ফাউচি ও তাঁর অতিমারী মোকাবিলার যোদ্ধারা।। কিন্তু সকলকে পিছনে ফিলে সম্ভাব্য শীর্ষে উঠে এসেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম।

তবে পাঠকদের ভোটে এবছরের বর্ষসেরা হিসেবে এগিয়ে করোনা যোদ্ধারা। সেই হিসেবে 'গার্ডিয়ান অফ দ্য ইয়ার'-এর স্বীকৃতি পেলেন ড. অ্যান্থনি ফাউচি ও তাঁর করোনা যোদ্ধারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.