'২০১৪ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের জন্য দায়ি সনিয়া গান্ধী এবং মনমোহন সিং'
প্রণব মুখোপাধ্যায় তাঁর বইয়ে লিখেছেন, 'কংগ্রেসের অনেক নেতাই বিশ্বাস করেন যে, আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে এই পরাজয়ের মুখে দলকে পড়তে হত না। তবে আমি তেমনটি মনে করি না। আমার বিশ্বাস, আমার রাষ্ট্রপতি হওয়ার পর দলের নেতৃত্ব রাজনৈতিক মনোযোগ হারিয়েছিলেন। সোনিয়া গান্ধী দলীয় বিষয়গুলো সামাল দিতে অক্ষম ছিলেন। আর মনমোহন সিং দীর্ঘদিন ধরে হাউজে অনুপস্থিত থাকায় অনেক মন্ত্রীর সঙ্গেও যোগাযোগ রক্ষা করতে পারেননি।'
বইয়ে কংগ্রেসের পরাজয়ের কারণ বিশ্লেষণ করেছেন প্রণব মুখোপাধ্যায়। তিনি তাঁর বইয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়েরও তুলনা করেছেন। বইটি প্রকাশ করেছে রূপা পাবলিকেশন্স। ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে নিজের দায়িত্ব সামলেছিলেন প্রণববাবু।





Post a Comment