মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম টিকা নিলেন নিউ ইয়র্কের এক আইসিইউ নার্স
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি সোমবার থেকেই শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সে দেশে প্রথম টিকা নিলেন ৫২ বছর বয়সী এক নার্স সান্ড্রা লিন্ডসে।
জানা গিয়েছে, যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে ফাইজার-বায়োএনটেকের ৩০ লক্ষ ডোজ পাঠানো হয়েছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল সোমবার টিকা দেওয়া শুরু হয়েছে। নিউইয়র্কের লং আইল্যান্ড জিউস মেডিকেল সেন্টারের ইনটেনসিভ কেয়ার ইউনিটের নার্স সান্ড্রা লিন্ডসে।
তাঁকে টিকা দেওয়ার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে টিকা দেওয়ার সেই ছবি পোস্ট করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানান, 'প্রথম টিকা দেওয়া হয়েছে। শুভ কামনা যুক্তরাষ্ট্রের জন্য, শুভ কামনা বিশ্বের সবার জন্য।'





Post a Comment