একটি অত্যাশ্চর্য মিডরেঞ্জ স্মার্টফোন Mi 10i সম্পর্কে জেনে নিন একগুচ্ছ তথ্য
Odd বাংলা ডেস্ক: Mi 10i ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে কাস্টমাইজ করা হয়েছে। এতে রয়েছে ১০৮ এমপি প্রাইমারি ক্যামেরা,১২০ হার্জ ডিসপ্লে,স্নাপড্রাগন ৭৫০জি প্রসেসর।
এর দাম 6GB + 64GB ভেরিয়েন্টের জন্য ২০,৯৯৯টাকা, 6GB + 128GB ভেরিয়েন্টের জন্য ২১,৯৯৯টাকা, 8GB + 128GB ভেরিয়েন্টের জন্য ২৩,৯৯৯ টাকা। গ্রাহকরা এটি অ্যামাজন ইন্ডিয়া,শাওমি-র ওয়েবসাইট এবং এমআই হোম স্টোর থেকে কিনতে পারবেন।
গত ৭ জানুয়ারী দুপুর ১২টা থেকে অ্যামাজনের প্রাইম সদস্যদের বিক্রয় শুরু হয়েছে।আর আজ, ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে খোলা বিক্রয় শুরু হবে।এর সঙ্গে লঞ্চ অফার হিসাবে গ্রাহকরা ICICI ব্যাংক ক্রেডিট কার্ড এবং ইএমআইতে ১০,০০০ টাকা মূল্যের জিও সুবিধা এবং ফ্ল্যাট তাৎক্ষণিক ছাড় পেতে পারবেন।
Mi 10i স্পেসিফিকেশন
- এটি MIUI 12-এ চলে এবং এতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি ফুল-এইচডি+(1,080x2,400 পিক্সেল) ডিসপ্লে রয়েছে।
- এটিতে HDR10+ সাপোর্ট এবং কর্নিং গরিলা গ্লাস 5 সুরক্ষা রয়েছে।
- এটিতে স্ন্যাপড্রাগন 750 জি প্রসেসর রয়েছে 8 জিবি র্যাম, 128 গিগাবাইট পর্যন্ত স্টোরেজ এবং অ্যাড্রেনো 619 জিপিইউ রয়েছে।
- এটিতে ১০৮ এমএমপি প্রাইমারি রিয়ার ক্যামেরা-সহ 8 এমপি আল্ট্রা-ওয়াইড এঙ্গেল ক্যামেরা, 2 এমপি ম্যাক্রো ক্যামেরা, 2 এমপি সেন্সর এবং 16 এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- Mi 10i-এর ব্যাটারি 4,820mAh এবং এটি 33W দ্রুত চার্জিং সাপোর্ট করে। এতে কেবল ৩০ মিনিটের মধ্যে 68 শতাংশ পর্যন্ত চার্জ করা যায়।





Post a Comment