'বুদ্ধবাবু সৎ মানুষ': শুভেন্দু অধিকারী
Odd বাংলা ডেস্ক: বিজেপিতে যোগদান করে তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে বামফ্রন্টের প্রশংসায় পঞ্চমুখ হলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তমলুকে এক সভায় তিনি বাম নেতাদের ব্যক্তিগত সততার প্রশংসা করেন। বলেন, বামফ্রন্টের অনেক নীতি ভুল হলেও অনেক ভাল কাজও তারা করেছে।
তৃণমূল জমানায় প্রাথমিকে নিয়োগে দুর্নীতির সমালোচনা করতে গিয়ে শুভেন্দু বলেন, ‘বামফ্রন্টের অনেক নীতি ভুল থাকলেও অনেক কাজ তারা করেছেন। অস্বীকার করার উপায় নেই। বুদ্ধবাবু থেকে শুরু করে, আমি তো সুকুমার সেনগুপ্ত, সুধীর গিরি... সুধীরবাবুর তো আমি ছাত্র, এত সৎ মানুষ বামপন্থীরা তো ছিলেন। ভূপাল পণ্ডা আমাকে ভালবাসতেন। রায়ান চৌবের বাড়িতে আমি খড়্গপুরে যেতাম। এরা বামফ্রন্টের বড় বড় মানুষ’।





Post a Comment