কেন এগিয়ে আসতে পারে নির্বাচন?

Odd বাংলা ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার বাকি আর মাস দুয়েক। এরই মধ্যে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এবারও নির্বাচন হতে পারে ৭ দফায়। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ১ মাসেরও বেশি সময় ধরে চলতে পারে ভোটগ্রহণ। সোশ্যাল ডিসট্যান্সিং বাড়াতে বাড়বে বুথের সংখ্যা। যার ফলে বাড়বে নিরাপত্তারক্ষী ও ভোটকর্মীর সংখ্যাও। যা বড় চ্যালেঞ্জ কমিশনের সামনে। 

মে-তে পশ্চিমবঙ্গের সঙ্গে আরও ৪ রাজ্যে হবে বিধানসভা নির্বাচন। তবে এবারও সব থেকে বেশি মাথাব্যাথা পশ্চিমবঙ্গকে নিয়ে। রাজ্যে নির্বাচনী সংঘর্ষ ও প্রাণহানির ইতিহাত ভাবেচ্ছে কমিশনকে। তার ওপর ইতিমধ্যে কলকাতা সফররত উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনকে রাজনৈতিক হিংসা নিয়ে অভিযোগ জানিয়ে এসেছে বাম ও বিজেপি। তাই রক্তপাতহীন নির্বাচন করা এখন সব থেকে বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.