শীতের বিকেলে সকলকে চমকে দিয়ে বানিয়ে ফেলুন চকোলেট ব্রাউনি
Odd বাংলা ডেস্ক: শীতকালে ব্রাউনি খেতে কার না ভাললাগে। কিন্তু ব্রাউনি খেতে ইচ্ছে করতে অনলাইন অর্ডার করে বা দোকান থেকে কিনে আনা ছাড়া কোনও উপায় থাকে না। কিন্তু আজকের পর থেকে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সুস্বাদু চকোলেট ব্রাউনি।
উপকরণ:
- কুকিং চকলেট ২০০ গ্রাম
- মাখন- ৫০ গ্রাম
- ডিম- ৩টি
- নুন- স্বাদ অনুযায়ী
- গুঁড়ো করা চিনি- ১০০গ্রাম
- ময়দা- ৭৫ গ্রাম
- বেকিং পাউডার- এক টেবিল চামচ
- ঘন ক্রিম- ১০০ মিলি
- পেস্তা বাদাম / আখরোট
- চকলেট সিরাপ- পরিমাণ মতো
প্রণালী:
প্রথমে, ৫০ গ্রাম বাটারের সঙ্গে ২০০ গ্রাম কুকিং চকলেট গলিয়ে নিন। এবার একটি নতুন ও আলাদা বাটিতে ৭-৮ মিনিট ধরে ৩টি ডিম ভালোভাবে বিট করে নিন। ডিম বিট করার সময় তাঁর সঙ্গে প্রয়োজনমতো নুন মিশিয়ে নিন। এরপর ওই ডিমের সঙ্গে চিনির পাউডার মিশিয়ে নিন এবং ভালোভাবে বিট করুন। অন্য একটি বাটিতে ৭৫ গ্রাম ময়দা, এক চা চামচ বেকিং পাউডার একসাথে মেশান। চকলেট গলে গেলে স্টিম থেকে সরিয়ে ফেলুন এবং কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। এরপর এর সঙ্গে ১০০ মিলি ক্রিম নিয়ে ভালোভাবে নাড়তে থাকুন যতক্ষণ না পুরোপুরি মিশে যাচ্ছে। এবার এই চকলেট ক্রিম মিক্সচারটি বিট করা ডিমের সাথে নিয়ে পুনরায় বিট করে ভালোভাবে মেশান।
এখন ডিমের মিক্সচারের সঙ্গে সমভাবে এবং ধীরে ধীরে ময়দা মিশিয়ে ২-৩ মিনিটের জন্য বিট করুন। শেষে প্রয়োজন অনুযায়ী ক্রাশ করা পেস্তা বাদাম/আখরোট যোগ করে চামচ দিয়ে মিশিয়ে দিন। এখন একটি প্যানে অল্প পরিমাণে বাটার লাগিয়ে নিয়ে, ধীরে ধীরে তাতে মিশ্রণটি ঢেলে দিন এবং ৩৫-৪০ মিনিট এর জন্য প্যানটি ১৭০ ডিগ্রি তাপমাত্রায় পূর্বে হিট করে রাখা ওভেনে রাখুন।





Post a Comment