করোনা আবহে বাতিল CBSE দশম শ্রেণীর পরীক্ষা,দ্বাদশ শ্রেণী নিয়ে বড় সিদ্ধান্ত


Odd বাংলা ডেস্ক:দেশজুড়ে বাড়ছে করোনার হামলা। ১১ রাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে মারণ ভাইরাসের সংক্রমণ। আর সেই কারণেই আজ  বাতিল করা হল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা। দ্বাদশ শ্রেণির পরীক্ষাও আপাতত স্থগিত করা হয়েছে।
 
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর জানানো হয়, বোর্ডের তৈরি অবজেকটিভ ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হবে। আর দেশের করোনা পরিস্থিতি কেমন থাকে, তা দেখে পরবর্তীতে দ্বাদশ শ্রেণির পরীক্ষা কবে হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

 আগামী ৪ মে থেকে দুই শ্রেণীরই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে শঙ্কিত হয়ে সিবিএসই বোর্ডের কাছে পরীক্ষা বাতিল করার আবেদন জানিয়েছিল লক্ষাধিক পড়ুয়া। তাতে সায় ছিল শিক্ষক, অভিভাবকদেরও। তবে চলতি মাসের গোড়ার দিকেই সেই আবেদন পত্রপাঠ বাতিল করে দেয়। জানানো হয়েছিল, কোভিডবিধি মেনেই হবে পরীক্ষা নেওয়া হবে।অবশেষে দেশের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফের কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত ও বাতিলের পথেই হাঁটল কেন্দ্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.