করোনা আবহে সিদ্ধান্ত বদল,কোভিড যোদ্ধাদের ৫০লক্ষ টাকার বিমার মেয়াদ বাড়াল কেন্দ্র
Odd বাংলা ডেস্ক: বুধবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দেশবাসীকে একযোগে করোনা পরিস্থিতির মোকাবিলার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরই কেন্দ্রের তরফে ঘোষিত হল নয়া সিদ্ধান্ত। জানানো হল, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের আওতায় কোভিড যোদ্ধাদের যে জীবনবিমা চালু হয়েছিল, তার মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়া হল।
Insurance scheme under COVID19 Pradhan Mantri Garib Kalyan Package (PMGKP) for healthcare workers fighting COVID19 has been extended for a period of one year with effect from today: Union Health Minister Dr Harsh Vardhan pic.twitter.com/tsXM8Nc0Mn
— ANI (@ANI) April 20, 2021
গত বছর লকডাউনের পর ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার জীবনবিমার প্রকল্প চালু করেছিল কেন্দ্র। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে কোনও চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবার পেত ৫০ লক্ষ টাকা সাহায্য। পুরসভার নিকাশি কর্মী এবং আশা কর্মীদেরও এই প্রকল্পের আওতায় আনা হয়েছিল। কিন্তু গত সোমবার জান যায়, বন্ধ করে দেওয়া হচ্ছে করোনা যোদ্ধাদের জন্য চালু হওয়া বিমাটি। ২৪ মার্চই তার মেয়াদ শেষ হচ্ছে।
নতুন করে করোনার ঢেউয়ের মাঝে কেন্দ্রের এই মনোভাবের তীব্র নিন্দা করে বিরোধীরা। সমালোচনায় বিদ্ধ সরকার কার্যত চাপের মুখে নতি স্বীকার করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মঙ্গলবার রাতেই জানানো হয়, আরও এক বছরের জন্য ৫০ লক্ষ টাকার ওই জীবনবিমার মেয়াদ বাড়ানো হচ্ছে। যা গতকাল থেকে কার্যকর হল।





Post a Comment