জম্বি (Zombie) ভাইরাস! ১০০ দিনেই এই মানবসমাজ শেষ করে দেবে নরখাদকরা!

উজ্জ্বল মন্ডল, বিশেষ প্রতিবেদন: শুনশান শহরের মাঝখান। আশেপাশে কেউ নেই। শুধু নিজের পরিবার নিয়ে গাড়ির মধ্যে বসে এক ব্যক্তি। শহরজুড়ে যেন চাপা আতঙ্ক। ঠিক সেসময়ই শুরু হল হামলা। ধেয়ে আসছে একের পর এক নরখাদক। তাদেরকেও নরখাদকে পরিণত করার তীব্র বাসনায় তারা গাড়ির কাঁচে ধাক্কা মেরেই চলেছে। সেই পরিবারতো পালালো, কিন্তু জনবহুল শহরটা পরিণত হল জম্বি (Zombie) শহরে। 

এই জম্বি (Zombie)-দের নিয়ে হলিউড বা বলিউডে একাধিক সিনেমা রয়েছে। রিল লাইফে এসব নিয়ে আতঙ্ক তৈরি হলেও বাস্তবে কখনও জম্বি আতঙ্ক তৈরি হয়নি। কিন্তু সাবধান। ভবিষ্যতে কিন্তু এটাও কারণ হতে পারে। শহরে সত্যিই ঘুরে বেড়াতে পারে নরখাদকরা। 

আরও পড়ুন:

1. পৃথিবীর সর্বকনিষ্ঠ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, কৃষ্ণাঙ্গ হওয়াই কি তাঁর দোষ ছিল?

2. চার্লি চ্যাপলিন আসলে ভারতীয় বংশদ্ভূত?

3. ‘মোগলি’ ছিল এই ভারতেই, যার জীবন কাহিনী আপনাকে কাঁদাবে

4. 'কোয়ারেন্টাইন' শব্দের সঙ্গে বাঙালির সম্পর্ক বহু প্রাচীন, শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসে এই শব্দের প্রমাণ পাওয়া যায়

গবেষণা অন্তত সেটাই জানাচ্ছে। কয়েক বছর আগে জিন সংক্রান্ত গবেষণার পর এমনই দাবি করেন ব্রিটেনের লেস্টার বিশ্ববিদ্যালয়-এর একদল গবেষক ছাত্র। তাঁদের মতে, মানুষের শরীরে জম্বি (Zombie) ভাইরাস ছড়াতে পারে। এবং তা হলে, মাত্র ১০০ দিনের মধ্যে গোটা মানবসমাজ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গবেষকরা আরও জানান, জম্বি (Zombie) হামলার শিকার হলে পৃথিবীতে মাত্র ২৭৩ জনের বাঁচার আশঙ্কা রয়েছে। তাঁদের মতে, প্রথমে বড় শহর এবং এরপর ধীরে ধীরে অন্যত্র ছড়িয়ে পড়তে পারে জম্বি (Zombie) ভাইরাস। গবেষকদের আশঙ্কা, ৯০ শতাংশ স্পিডে অতিদ্রুত হারে মানবশরীরে ছড়িয়ে পড়বে জম্বি (Zombie) ভাইরাস।

তবে গবেষণা নিয়ে সম্পূর্ণভাবে নিশ্চিত নন লেস্টার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের মতে, এই গবেষণা নির্ভুল নয়। এমনকী, জম্বি (Zombie) ভাইরাস দেখা গেলেও তা খতম করা সমস্যার হবে না বলেও জানানন তাঁরা। 

প্রসঙ্গত, ২০১৫ সালে আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জম্বি (Zombie) ভাইরাসের কথা তাঁদের রিপোর্টে উল্লেখ করেছিলেন। এবং জম্বি (Zombie) হামলা হলে সবার প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে প্রভাব পড়বে বলেও আশঙ্কা করেছিলেন। যদিও পাহাড়ি ও বনাঞ্চলে জম্বি (Zombie) প্রভাব পড়বে না বলে দাবি করা হয়েছিল।

Source: Eurekaalert.uk

(This article is based on the Research Paper of University of Leicester, published on their site:

  https://www2.le.ac.uk/offices/press/press-releases/2017/january/zombie-apocalypse-would-wipe-out-humankind-in-just-100-days-students-calculate)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.