প্রথম ঢেউয়ের জন্য কাঠগড়ায় যারা,সেই তাবলিগ জামাত এগিয়ে এল করোনায় মৃতদের সৎকারে


Odd বাংলা ডেস্ক: অন্ধ্রপ্রদেশের তিরুপাটি শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ৯ জনের দেহ সৎকারের প্রস্তুতি নেওয়ার সময় জেএমডি গাউস বলেন, ২০২০ সালে এ দেশে করোনা ছড়ানোর জন্য তাবলিগ জামাতকে দায়ী করেছিলেন অনেকে। আর এখন সবাই তাঁদের প্রশংসা করছে।

জানা গিেছে, তাবলিগ জামাতের সক্রিয় সদস্য গাউস। সমমনস্ক কিছু মানুষকে নিয়ে গড়ে তুলেছেন কোভিড-১৯ জয়েন্ট অ্যাকশন কমিটি। তিরুপাটি ইউনাইটেড মুসলিম অ্যাসোসিয়েশনের অধীনস্ত একটি সংগঠন এটি। তাদের লক্ষ্য হল- করোনায় মৃতদের সৎকারসহ মানুষকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা।

গাউস প্রতিদিন ৬০ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে কাজ করছেন। অনেকেই মোবাইলে তাদের স্বজনদের সম্মানজনক সৎকারের জন্য গাউসের কাছে অনুরোধ জানান।
গাউস বলেন, গত এপ্রিলে প্রতিদিন অন্তত ১৫ জনের সৎকার করেছেন তাঁরা। তাও ধর্ম-বর্ণ নির্বিশেষে। করোনার প্রথম ধাক্কায় বৃদ্ধদের মৃত্যু হচ্ছিল। কিন্তু এবার যারা মারা যাচ্ছে যারা, তাদের বেশিরভাগই তরুণ। সৎকারের আগে শোকাহত স্বজনদের সান্ত্বনা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ৬০ জন সদস্যকে তিন দলে ভাগ করা হয়েছে। প্রতি টিম প্রতিদিন অন্তত চার-পাঁচ জনের দেহ সৎকার করছে। তাঁরা মৃতের ধর্ম রীতি অনুসারে সৎকার করছেন। মৃত ব্যক্তি হিন্দু হলে তাঁরা এক টুকরো কাপড় ও ফুল রাখছি। আর খ্রিস্টানদের মরদেহ কফিনে রাখা হচ্ছে এবং গির্জায় প্রার্থনার আয়োজন করা হচ্ছে। মুসলিম মৃতদের ক্ষেত্রে তাঁরা জানাজার নামাজ পড়ছেন।

নিজেরাই পিপিই'র ব্যবস্থা করেছেন। তাবলিগ জামাত থেকেও কিছু পিপিই পেয়েছেন। পুলিশ, পৌরসভা ও প্রশাসনের বিভিন্ন দপ্তর এ কাজে তাদের সহযোগিতা করছে।এখন পর্যন্ত ৫৩৬ জনের সৎকার করেছে তাদের সংগঠন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.