BREAKING: ১৫ বছরের দাম্পত্যে ইতি, দ্বিতীয় বিয়েও ভাঙল আমির খানের


Odd বাংলা ডেস্ক: ২০২০ সালের ডিসেম্বরেও দুই সন্তান আজাদ এবং ইরাকে নিয়ে ১৫তম বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছিলেন আমির খান এবং কিরন রাও।কিন্তু দ্বিতীয় বিয়েও টিকল না বলিউড সুপারস্টার আমির খানের।পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেন অভিনেতা। শনিবার যৌথ বিবৃতিতে দিয়ে ডিভোর্সের ঘোষণা করলেন আমির খান ও কিরণ রাও। 

তবে দাম্পত্য সম্পর্কে ইতি টানলেও একে অপরের পরিবারের অংশ থাকবেন তাঁরা, পাশাপাশি তাঁদের একমাত্র সন্তান আজাদ খানেও দেখভালের দায়িত্ব থাকবে দুজনের কাঁধেই। কেবল ব্যক্তিগত জীবনেই নয়, পেশাদার জীবনেও তাঁদের পার্টনারশিপ আগের মতোই চলতে থাকবে জানিয়েছেন ‘প্রাক্তন’ জুটি। 

যৌথ বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, ‘একসঙ্গে কাটানো এই ১৫টা বছর সুন্দরে আমরা আজীবনের অভিজ্ঞতা, আনন্দ, হাসি ভাগ করে নিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বাস, সম্মান এবং ভালোবাসা বেড়েছে। এবার আমরা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি- সেখানে আমরা স্বামী,স্ত্রী নই, তবে আমরা বাবা-মা থাকব এবং অবশ্যই একে অপরের পরিবার থাকব’।পানি ফাউন্ডেশনসহ বাকি সকল প্রজেক্টে একসঙ্গেই কাজ করবেন আমির-কিরণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.