যৌন সঙ্গমের সময় অদ্ভূতভাবে ভেঙে গেল যৌনাঙ্গ, চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এই প্রথম

Odd  বাংলা ডেস্ক: যৌনসঙ্গমের সময়ে উল্লম্ব ভাবে ভেঙে গেল এক ব্রিটিশ এক পুরুষের যৌনাঙ্গ। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এই প্রথম এমন বিরভাবে ভাঙল পুরুষ যৌনাঙ্গ, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা।

যৌনসঙ্গমের সময়ে পুরুষের যৌনাঙ্গ ভেঙে যাওয়ার ঘটনা একেবারেই বিরল নয়। কিন্তু তার প্রতিটি ক্ষেত্রেই যৌনাঙ্গ ভাঙার ধরনটি ছিল অনুভূমিক বা আড়াআড়ি ভাবে। কিন্তু এই প্রথম বার উল্লম্ব ভাবে অর্থাৎ লম্বালম্বি যৌনাঙ্গ ভেঙে যাওয়ার এমন ঘটনা প্রকাশ্যে এল। ৪০ বছরের এই ব্রিটিশ নাগরিক জানান, সঙ্গমকালে তিনি হঠাৎই সামান্য ব্যথা অনুভব করেন। চিকিৎসকদের জানাতে, তাঁরা বেশ কয়েকটি পরীক্ষার পরামর্শ দেন। আর তাতেই ধরা পড়ে এই বিরল সমস্যা।

সাধারণত, পুরুষ যৌনাঙ্গ ভেঙে গেলে, সেই ভাঙনের ধরন যেমন হয়, তার থেকে এই বিষয়টি সম্পূর্ণ আলাদা। পুরুষের যৌনাঙ্গে কোনও হাড় থাকে না। ভেঙে যাওয়া বলতে বোঝায়, পেশি ছিঁড়ে যাওয়া। কিন্তু প্রায় সব ক্ষেত্রেই সেই পেশির ছেঁড়ার অনুভূমিক ভাবেই ঘটে। এ ক্ষেত্রে পাশাপাশি তিনটি উল্লম্ব পেশি ছিঁড়ে গিয়েছে এই ব্রিটিশ নাগরিকের।

তবে বিষয়টি খুব মারাত্মক আকার নেয়নি। ছোট অস্ত্রোপচার করেই তাঁকেই সুস্থ করে তোলা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যেই আবার আগের মতোই যৌনসম্পর্কে লিপ্ত হতে পারবেন বলে আশা করছেন চিকিৎসকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.