করোনাভাইরাসের বিরুদ্ধে প্রায় ৭৮% কার্যকরী কোভ্যাক্সিন, জানাল ভারত বায়োটেক

Odd বাংলা ডেস্ক: মারণ করোনাভাইরাসের বিরুদ্ধে প্রায় ৭৮% কার্যকরী কোভ্যাক্সিন। এমনটাই জানাল প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। কোভ্যাক্সিনের তৃতীয় ট্রায়াল রিপোর্টে উঠে এসেছে এমন তথ্যই। ভারত বায়োটেকের রিপোর্ট বলছে, ২০২০ সালের ১৬ নভেম্বর থেকে ২০২১ সালের ৭ জানুয়ারির মধ্যে ২৫ হাজার ৭৯৮ জন স্বেচ্ছাসেবকের শরীরে কোভ্যাক্সিন ট্রায়াল দেওয়া হবে বলে ঠিক করা হয়। ২৪ হাজার ৪১৯ জন মানুষের শরীরে কোভ্যাক্সিনের ২ টি ডোজই প্রয়োগ করা হয়। 

১৪ দিন পর দেখা যায় ২৪ হাজার ৪১৯ জনের মধ্যে ১৩০ জন সিমটোমেটিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৩০ জনের মধ্যে আবার দেখা গিয়েছে ২৪ জন ভ্য়াকসিন গ্রুপের এবং ১০৬ জন প্লাসিবো গ্রাহিতা। তাই সমস্ত পরীক্ষার পর দেখা গিয়েছে কোভ্যাক্সিনের কার্যকরী ক্ষমতা ৭৭.৮%। 

এর পাশাপাশি কোভ্যাক্সিনের তৃতীয় ট্রায়াল রিপোর্টে দেখা যাচ্ছে, অ্যাসিমটোমেটিক কোভিড আক্রান্তদের শরীরে ৬৩.৬% কার্যকর কোভ্যাক্সিন। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট (B.1.617.2) প্রজাতির ক্ষেত্রে কোভ্যাক্সিন কার্যকরী ৬৫.২ শতাংশ। সারা ভারতবর্ষের মধ্যে ২৫ টি রহাসপাতালে চলছে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। যাঁদের শরীরে প্রয়োগ করা হচ্ছে এই টিকা সেক্ষেত্রে যথাযথ সুরক্ষাবিধি মানা হচ্ছে। চিকিৎসকদের তত্ত্বাবধানেই চলছে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের কাজ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.