ভারতের প্রথম বিমানবন্দরের মতো দেখতে রেলওয়ে স্টেশন, জানেন কোথায়?

Odd বাংলা ডেস্ক: ভারতের প্রথম বিমানবন্দরের মতো দেখতে রেলওয়ে স্টেশন গান্ধীনগর ক্যাপিটাল। পুনর্নির্মিত বিশ্বমানের রেলওয়ে স্টেশন পর্যটকদের দেবে একেবারে বিমানবন্দরের মতো অনুভূতি এবং তা বন্ধুত্বপূর্ণও বটে।

এক নজরে দেখে নিন এর কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য-

  • এখানে রয়েছে ৩১৮ টি কক্ষ বিশিষ্ট একটি বিলাসবহুল ৫ তারা হোটেল।
  • লাইভ এলইডি ওয়াল-সহ এক্সক্লুসিভ আর্ট গ্যালারী
  • সেন্ট্রালাইজড এসি
  • এক্সটারনাল ফ্যাকেডে ৩২টি লাইটিং থিম রয়েছে
  • লিফট এবং এসক্যালেটর
  • ধর্ম-বিশ্বাস নির্বাশেষে সমস্ত মানুষের জন্য প্রার্থনা কক্ষ এবং একাধিক ওয়েটিং লাউঞ্জ
  • শিশুকে খাওয়ানোর ঘর
  • পর্যাপ্ত পার্কিং-এর সুবিধা

রেলওয়ে মন্ত্রক জানিয়েছে যে, অদূর ভবিষ্যতে, রিটেইল,খাদ্য ও বিনোদন-এর ব্যবস্থাও স্টেশনের অভ্যন্তরে করা হবে। বিগ বাজার এবং শপার'স স্টপের মতো বড় ব্র্যান্ডগুলি ইতিমধ্যে তাদের আউটলেটগুলি খোলার আগ্রহ প্রকাশ করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.