আমিরকে ধর্মভিরু বললেন কঙ্গনা

Odd বাংলা ডেস্ক: “আমির খান (Aamir Khan) এবং কিরণ রাওয়ের (Kiran Rao) পুত্র আজাদ শুধু মুসলিম পরিচয় পেল কেন?”, প্রশ্ন তুলেছেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এর আগেও ধর্ম নিয়ে মিস্টার পারফেকশনিস্টকে আক্রমণ করেছিলেন কঙ্গনা। এবার তারকাদম্পতির বিবাহ বিচ্ছেদের খবর শোরগোল ফেলতেই ফের একবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।

গত শনিবার সকালে আচমকাই ১৫ বছরের দাম্পত্যজীবনে ইতি টানার কথা যৌথভাবে ঘোষণা করেন আমির খান ও কিরণ রাও। যা নিয়ে নেটদুনিয়ায় বর্তমানে তুমুল চর্চা। মিম-ট্রোলেরও অন্ত নেই। বলিউডের তারকাদম্পতির এহেন সিদ্ধান্তে অনুরাগীরা ব্যথিত তো বটেই, তবে বিষোদগার করতেও ছাড়ছেন না কেউ কেউ। এবার আমির-কিরণের বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলে ধর্ম নিয়ে কটাক্ষ করলেন কঙ্গনা রানাউত। সরাসরি প্রশ্ন তুললেন তারকা-দম্পতির সন্তানের ধর্ম নিয়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.