রথযাত্রা বাতিল ঘোষণা করল সুপ্রিম কোর্ট
Odd বাংলা ডেস্ক: গত বছর করোনা আবহে বাতিল হয়ে গিয়েছিল পুরীর ঐতিহ্যশালী রথযাত্রা উৎসব। আর এই বছরও বাতিল হয়ে গেল পুরীর রথযাত্রা। পুজো করতে হবে জগন্নাথের মন্দিরেই। কোনও ভক্তসমাগম হবে না। করোনায় আক্রান্তের সংখ্যা সামান্য কম হলেও, রথযাত্রায় ছাড় দিতে নারাজ সুপ্রিম কোর্ট।
পুরী ছাড়া ওড়িশার কোনও জায়গায় রথযাত্রা পালন করা যাবে না,এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী ১২ জুলাই রথযাত্রা। পুরীর রথযাত্রার পাশাপাশি গোটা দেশে রথযাত্রা পালিত হয়। রথের দড়ি ধরে টানতে ভিড় করেন ভক্তরা। তবে এবারও গতবছরের মত রথযাত্রায় না সুপ্রিম কোর্টের।
শীর্ষ আদালত জানিয়েছে, ঈশ্বর চাইলে পরের বছর উদযাপিত হবে রথযাত্রা উৎসব। করোনার দাপটে পর পর দুবছর ঘুরলো না পুরীর ঐতিহ্যবাহী রথযাত্রার চাকা। ওড়িশায় বিভিন্ন জায়গায় রথযাত্রা পালনের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু সেই আবেদনও খারিজ করে দেয় শীর্ষ আদালত।





Post a Comment