রাখি সাওয়ন্তের পরামর্শ মেনেই কি বিচ্ছেদের পথে হাঁটলেন আমির খান?

Odd বাংলা ডেস্ক: আমির-কিরণের বিচ্ছেদের কথা ঘোষণা হতেই  জোর গুঞ্জন জারি বলিউডে।ঠিক কী কারণে ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন কিরণ ও আমির-সেই কারণ খুঁজতেও শুরু জোর জল্পনা। অভিনেত্রী ফতিমা সানা শেখ-কে নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা।বলিউডের নানা পার্টিতে আমিরের সঙ্গে দেখা যেত ফতিমাকে। আমিরের হাতে হাত দিয়ে মুম্বইয়ের বহু জায়গাতেই ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাঁদের। 

উঠে আসছে আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের কথাও। কিরণ রাওয়ের সঙ্গে প্রেমে পড়েই রিনার সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন আমির। আর এবার সেই একই ফমুর্লা মেনেই কি কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে ফতিমার প্রেমকেই বেছে নিলেন আমির? উঠছে প্রশ্ন।

এরই মধ্যে অভিনেত্রী রাখি সাওয়ন্ত বিস্ফোরক ঘটনা ফাঁস করে বসলেন।পাপারাৎজিদের সামনে রাখির প্রশ্ন রেখেছেন,‘‘আমির খান কি আমার কথা শুনেই বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন?’’রাখির কথা থেকে জানা গেল,তিনি একবার আমির খানকে পরামর্শ দিয়েছিলেন,তিনি যেন কিরণকে বিয়ে না করেন।সেই সময়ে আমিরের সঙ্গে তাঁর প্রথম স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.