৭৬ বছর আগের হারিয়ে যাওয়া আংটির খোঁজ মিললো


 

ODD বাংলা ডেস্ক: ১৯৪৩ সালে সোনার একটি আংটি হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার ৭৬ বছর পর সেই আংটি অবেশেষে পাওয়া গেছে। আর সেটি খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের রিচফিল্ডের বাসিন্দা কেলি স্টুয়ার্ট। ১০ ক্যারট সোনার তৈরি ঐ আংটির বিশেষত্ব হলো সেটি কলোরাডো স্কুল অফ মাইনসের স্মৃতিচিহ্ন বহন করছে।

কেলি স্টুয়ার্ট তার মেটাল ডিটেক্টরের সাহায্যে একটি পরিত্যক্ত বাড়ির উঠোনে আংটিটির খোঁজ পান। তবে আংটিটি তিনি পেয়েছিলেন ২০১৯ সালে। এই আংটিটির মালিক অনেক খুঁজেছেন, তবে আংটির সন্ধান পায়নি।  


স্টুয়ার্ট জানান, আংটির গায়ে খোদাই করে 'আর.ডব্লিউ.ডি' লেখা ছিল। অবশেষে এর সূত্রেই তিনি ইন্টারনেটে সংশ্লিষ্ট ব্যক্তিকে খুঁজতে শুরু করেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম থেকেও এ সংক্রান্ত খোঁজখবর করেন। অবশেষে আংটি-মালিকের খোঁজ মেলে। রিচার্ড ইউলিয়াম ডেনেক। ডেনেকর সঙ্গে যোগাযোগ করেন। ডেনেক নিজেও বিষয়টিতে অভিভূত। 


ডেনেক জানান, তিনি ১৯৪৩ সালে কিছুদিনের জন্য রিচফিল্ডে ছিলেন, তখনই কোনো ভাবে আংটিটি হারিয়ে ফেলেছিলেন। তিনি কলোরাডো স্কুল অব মাইনসের শিক্ষার্থী ছিলেন। আংটিটি ঐ শিক্ষাপ্রতিষ্ঠানের 'ক্লাস রিং'। আংটির মালিক রিচার্ড ইউলিয়াম ডেনেক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.