অচেনা ব্যক্তির সঙ্গে ডেটের প্ল্যান, গুগলে নাম সার্চ করতেই যা দেখলো
ODD বাংলা ডেস্ক: আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে ডেট করার প্রবণতা অনেকই বাড়ছে। অনেকেই অনলাইন ডেটিং সাইটে পছন্দের মানুষের সঙ্গে দেখা করেন। অনেক সময়ই তাদের সম্পর্কে না জেনেই তারা দেখা করতে সম্মত হন। এমন পরিস্থিতিতে বেশ কিছু মানুষকে প্রতারণার মুখেও পড়তে হয়েছে।
সম্প্রতি, এই রকমই ঘটনা ঘটেছে একজন আমেরিকান তরুণীর সঙ্গে যিনি ডেটিংয়ে যাওয়ার প্ল্যান করেন। তবে শেষ মুহূর্তে ডেটে যাওয়ার আগে গুগলে ঐ ব্যক্তির নাম সার্চ করতেই তরুণীর পায়ের তলা থেকে মাটি সরে যায়। ঐ তরুণীর নাম শাইনা। তিনি আমেরিকার ন্যাশভিলে বসবাস করেন।
শাইনা জানিয়েছেন যে, হিঞ্জ নামের একটি ডেটিং অ্যাপে একজন ব্যক্তির সঙ্গে পরিচিত হন। তার সঙ্গে কয়েকদিন কথা বলার পর তারা দু’জনেই প্রথমবার ডেটে যাওয়ার কথা ভাবেন। তবে শেষ মুহূর্তে ডেটে যাওয়ার আগে গুগলে ঐ ব্যক্তির নাম সার্চ করতেই তরুণীর পায়ের তলা থেকে মাটি সরে যায়।
ডেটিং শুরু করার আগে সোশ্যাল মিডিয়ায় একবার ঢুঁ মেরে নেয়াই বুদ্ধিমানের কাজ। এতে অচেনা ব্যক্তিদের সম্পর্কে অনেক কিছু জানা যায়। তাই ডেটে যাওয়ার আগে ঐ তরুণী তার পার্টনারের নাম গুগলে ইঞ্জিনে সার্চ করেন, এতেই ঘটনা প্রকাশ্যে আসে। ঐ ব্যক্তি অপহরণ মামলার এক কুখ্যাত আসামী। হ্যাঁ! এমনই অবাক করা তথ্য সামনে আসতে নড়েচড়ে বসেন ঐ তরুণী।
এক প্রতিবেদনে বলা হয়েছে, তরুণী টিকটকে ভিডিওটি শেয়ার করে বলেছেন যে তিনি যখন গুগলে ঐ ব্যক্তির নাম টাইপ করেন, তখন তিনি জানতে পারেন যে তাকে অপহরণের মামলায় গ্রেফতার করা হয়েছে। তার ভিডিওতে, তিনি অন্যান্য নারীদের বলেছেন, তারাও যদি অচেনা ব্যক্তির সঙ্গে ডেটিংয়ে যান তাহলে তার আগে তাদের উচিত সোশ্যাল মিডিয়া এবং গুগলের মাধ্যমে ঐ ব্যক্তিদের ভালো করে পরীক্ষা করা। নিজের অভিজ্ঞতাকে সবার সামনে তুলে ধরে ঐ তরুণী প্রত্যেককে বারে বারে সতর্ক করে দিয়েছেন।





Post a Comment